মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে র‍্যাব-৮ এর অভিযানে ৪,৫৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার,আটক ১ জন।

পটুয়াখালীতে র‍্যাব-৮ এর অভিযানে ৪,৫৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার,আটক ১ জন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ১৬ সেপ্টেম্বর ২০ইং তারিখে রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার বাউফল থানার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৫৪৫ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১,৩৬,২৫০ টাকা।

যানাযায়,এসময় পলিথিন ব্যবসায়ের সাথে জড়িত অপরাধী অনিল দেবনাথ (৩৩), পিতা- মৃত অধির দেবনাথ,সাং- মদনপুরা, থানা- বাউফল, জেলা- পটুয়াখালীকে আটক করা হয়।

এ সময় জেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাউফলে আটককৃত আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন-২০১০) এর ধারা ১৫(১) টেবিল ক্রমিক ৪(ক) এর বিধান লংঘনের অপরাধে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উক্ত জব্দকৃত পলিথিন সমুহ পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর নিকট হস্তান্তর করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এবিষয় পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে র‍্যাবের এ ধরনের কার্যক্রম প্রতিদিনের ন্যয় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD