মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মুক্তিযেদ্ধা পরিবারকে ঘর দেয়ার কথা বলে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের প্রত্যারনা

মুক্তিযেদ্ধা পরিবারকে ঘর দেয়ার কথা বলে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের প্রত্যারনা

Sharing is caring!

বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারী বরাদ্দের ঘর দেওয়ার কথা বলে সাদা ষ্ট্যাম্পে প্রতিবন্ধি ছেলে ও তার মায়ের সাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে অসহায় মুক্তিযেদ্ধা পরিবারের কাছ থেকে ঘর দেয়া বাবদ চার লক্ষ টাকা দাবি করেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিন রাকুদিয়া এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী বলে অভিযোগ করেন মৃত: বীর মুক্তিযোদ্ধা মোঃ মিলন হওলাদার এর প্রতিবন্ধি ছেলে মোঃ নজরুল ইসলাম হাওলাদার।
শনিবার সকাল ১১টায় বরিশাল নগরের আগরপুর রোড প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এঘটনায় মৃত: বীর মুক্তিযোদ্ধা মোঃ মিলন হওলাদার এর প্রতিবন্ধি ছেলে মোঃ নজরুল ইসলাম হাওলাদার বাদী হয়ে ১লা সেপ্টেম্বর সাবেক ওই মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী ’র বিরুদ্ধে একটি মামলা দায়ের । যার মামলা নং ৬৮।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোঃ নজরুল ইসলাম হাওলাদার বলেন , চলতি বছরের ২৯ জুলাই মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর দেওয়ার কথা বলে তাকে ও তার মা ৭০ বছর বয়সি বৃদ্ধা মনোয়ারা বেগমকে ডেকে নেয় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী। এসময় তাপসী তার সরকারি কোয়াটারে বসে প্রতিবন্ধি ও তার মায়ের একশ টাকার দুটি সাদা ষ্ট্যাম্পে সাক্ষর নেয়।
এই ঘটনার পরে তারা স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারে মুক্তিযোদ্ধাদের ঘর পেতে কোন ষ্ট্যাম্পে সাক্ষর লাগেনা। পরে তারা ওই সাক্ষরকৃত ষ্ট্যাম্প ফেরত চাইলে ষ্ট্যাম্প না দিয়ে বরং আরো চার লক্ষ টাতকা দাবি করে। দবিকৃত টাকা না দিলে ভুক্তভোগীদের বরিশালের উজিরপুরের কালির বাজিার নামক স্থানে থাকা জমি অন্যের কাছে বিক্রি করে টাকা নিবে বলে হুমকী প্রদান করে। পরে তারা ষ্ট্যাম্প ফেরত চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় রাকুদিয়া এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী’র স্বামী মনিরুজ্জামান মনির হাওলাদারকে ৪নং স্বাক্ষি রাখা হয়েছে। অভিযুকত তাপসীর বিরুদ্ধে এলাকায় আরো একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তান মোঃ নজরুল ইসলাম হাওলাদার আরো বলেন, আমাদের উজিরপুরের কালির বাজার এলাকায় থাকা সামান্য কিছু সম্পত্তি আত্মসাৎ করার লক্ষে সাবেক এই মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যারনা ফাদ তৈরী করেন। তিনি বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকী দিয়ে ওই জমি বিক্রি করতে চাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি জমির বিক্রির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই জমি বিক্রি করে দিলে আমরা পথে বসে যাবো।
এবিষয়ে ওই এলাকার মুক্তিযোদ্ধা সার্জেন্ট জাহাঙ্গির জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ওর বাবা একজন মুক্তিযোদ্ধ ছিলেন। তারা নিয়মিত ভাতাও পাচ্ছেন। এই ঘটনাটি একটি দুখঃজনক ঘটনা। আমরা মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি। আমরাও এর ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে রাকুদিয়া এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী’র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD