মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনের শিকার ছাত্রী

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনের শিকার ছাত্রী

Sharing is caring!

মো. নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আরামবাগ এলাকার ইউনুছিয়া কারিমিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসায় জান্নাতুল ফেরদোসী নামের এগারো বছরের এক শিশুকে নির্যাতন করে হাতের কুনুইর হাড় ভেঙ্গে ১৩ দিন অন্তরীণ করে রাখার অভিযোগ ওঠেছে। এছাড়াও নির্যাতনের অন্তরীণের সময়ও ওই ১৩ দিন কোন চিকিৎসা বা পরিবারের কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরিবারের কারো সাথে এ নির্যাতনের কথা বলা হলে আরো নির্যাতনের ভয় দেখানো হয়। অসুস্থ শিশু জান্নাতুল বর্তমানে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। নির্যাতনের শিকার শিশুটির মা হাসিনুর বেগম জানান, গত ফাল্গুন মাসে গলাচিপা পৌরসভার আরামবাগ এলাকার মাওলানা মাসুদুর রহমান পরিচালিত ইউনুছিয়া কারিমিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসায় কোরআন পড়ার জন্য ভর্তি করায়। গত ১৭ দিন আগে জান্নাতুল কোরআন পড়া মুখস্ত পড়া না পারায় পরিচালক মাসুদ হুজুরের স্ত্রী (তার নাম জানেন না) জান্নাতকে লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে। এর পর জান্নাতকে পরিবারের কারো সাথে কোন ধরণের যোগাযোগ করতে দেয়নি। এমনকি এই নির্যাতনের বিষয় কারো কাছে বললে আরো নির্যাতনের ভয় দেখানো হয়। দীর্ঘ ১৩ দিন মেয়ের সাথে কথা না বলতে পেরে জান্নাতের ভাই নাঈম বোনকে দেখতে আসে। ভাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে জানায়, তার (জান্নাতের) হাত ব্যাথা করছে এবং ফুলে রয়েছে। নাঈম বাড়ি এসে মাকে খবর দিয়ে বোনকে উদ্ধার করে ৩০ আগস্ট প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা এক আত্মীয়ের বাড়ি রাখে। সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরের দিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয় জান্নাতের মা হাসিনুর বেগম বলেন, আমার মেয়ের কথা মাসুদ হুজুরের কাছে জানতে চাইলে বারবার কয়-আমি বাজারে অথবা বাইরে। কিন্তু মাইয়ার লগে কতা কইতে দেয় নাই। মাইয়া উদ্ধার করার পর হুজুরের কাছে ফোন দেই-জান্নাতের হাতে কি হইছে? আমারে ফোনে কয়-ঘুমের মধ্যে ব্যথা পাইছে।’ এ বিষয় জান্নাত বলে, ‘আমি পড়া মুখস্ত দিতে পারি নাই। মাসুদ হুজুরের বউ (নাম জানা নাই) আমারে লাঠি দিয়া পিটাইয়া হাতে ব্যাথা দিছে। রাইতে ব্যাথার কতা কইলে আমারে ডর দেহাইয়া কইছে, এই কতা কেউর ধারে কইলে আবার মারমু।’ এ বিষয় জানতে চাইলে ইউনুছিয়া কারিমা মহিলা হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক ও শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, মহিলা মাদ্রাসার সকল শিক্ষিকারা পর্দানশীল। অন্য পুরুষের সাথে কথা বলবে না। আর জান্নাতকে নির্যাতন করা হয়নি। আমি জান্নাতের হাতের ব্যাথার কথা দুদিন আগে জানতে পেরে প্যারাসিটামল ওষুধ দিয়েছি। পরিবারের কাছে খবর দিয়েছি।’ তার কাছে মহিলা শিক্ষিকা বা তার স্ত্রীর নাম বলতে চাইলে কৌশলে তা এড়িয়ে যান।’ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মহিউদ্দিন বলেন, জান্নাতের বা হাতের কুনুইর হাড় ভেঙ্গে গেছে। চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’একদিন পর রুগীর শারীরিক অবস্থা বলা যাবে।’ এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার আগে জানাছিল না। হাসপাতালে পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD