বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালী ভিডিও কনফারেন্সে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠান

পটুয়াখালী ভিডিও কনফারেন্সে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠান

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।      জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিওকনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি  উদযাপন উপলক্ষে শনিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা, এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সভাপতিত্বে করেন ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য; মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর। সভায় আরও  উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পটুয়াখালী; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; উপকারভোগীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মােঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী।
অনুষ্ঠানে বক্তাগণ শ্রদ্ধাভরে স্মরণ করেন বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে অনুপ্রেরণাদাত্রী, জাতির পিতার আমৃত্যু সঙ্গী, বাংলার মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে। অনুষ্ঠানের শেষ পর্বে উপকারভোগীগণের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD