বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ঘুমন্ত স্ত্রীর গলাকেটে হত্যা, স্বামী পলাতক

ঘুমন্ত স্ত্রীর গলাকেটে হত্যা, স্বামী পলাতক

Sharing is caring!

অনলাইন ডেক্স:গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক মোল্লাবাড়ি এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী।
ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর মিয়া (৩৫) পলাতক। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ঝর্ণা বেগম ফুলি টাঙ্গাইলের গোপালপুর থানার চাঁনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। নিহত ফুলি স্থানীয় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় চাকরি করতো। স্বামী বেকার থাকায় প্রায় দুইজনের মধ্যে ঝগড়া হতো বলে জানায় স্বজনরা। গতরাতে প্রতিদিনের মতে স্বামী-স্ত্রী দুইজনে ঘুমিয়ে পড়ে। রাতে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে স্ত্রীর গলাকেটে হত্যার পর পালিয়ে যায় স্বামী।

বুধবার সকালে পাশের ভাড়াটিয়ারা ফুলির গলাকাটা মরদেহ দেখতে পায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে গলা কেটে হত্যার পর তার স্বামী পালিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD