মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ইউএনও’র ড্রাইভারের সরকারি কোয়ার্টারে জুয়ার আসর, আটক ৪

ইউএনও’র ড্রাইভারের সরকারি কোয়ার্টারে জুয়ার আসর, আটক ৪

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ড্রাইভার মো. ফারুক হোসেনের সরকারি কোয়ার্টার অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে তার নামে বরাদ্দকৃত যমুনা ভবনের দোতলায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নলছিটি উপজেলা শহরের আমানবাগ এলাকার জাকির হোসেন তালুকদারের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, গার্লস স্কুল সড়কের রণজিৎ কর্মকারের ছেলে স্কুলশিক্ষক তাপস কর্মকার,
সূর্য্যপাশা গ্রামের (বর্তমানে নলছিটি কলেজ সড়ক) সত্তার তালুকদারের ছেলে ছাত্রলীগ নেতা লোটাস তালুকদার, নান্দিকাঠি গ্রামের সতীশ কুমার মালোর ছেলে সজল কুমার মালো।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসর বসানোর অপরাধে ওই চার জুয়াড়ির প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ড্রাইভার মো. ফারুকের হোসেনের বাসায় নলছিটি থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। ওই সময় জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়। পরে আটককৃতদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. সাখাওয়াত হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা
হয়।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, প্রায় রাতে ওই বাসায় জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে এতে অংশ নিত। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানালেও তারা এ ব্যাপারে এতদিন নীরব ছিল। সোমবার রাতে অভিযানের সময় ওই বাসায় ড্রাইভার ফারুক হোসেনের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য হুমায়ুন কবির উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে আটক করেনি। ড্রাইবার ফারুক হোসেনের বাসায় এ জুয়ার আসর বসলেও সরকারি চাকুরি করায় তাকেও আইনের আওতায় আনা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত বলেন, আটক চার জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জুয়ার আসর থেকে জব্দ করা নগদ ২০০ টাকাও সরকারি কোষাগারে জমা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD