বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) সদস্যদের কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) সদস্যদের কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

Sharing is caring!

বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান পেয়েছে বরিশাল সাংবাদিক ইউনিয়নের ( জেইউবি) ৬ সদস্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যেগে সাংবাদিকদের এ আর্থিক সহায়তা অনুদান  প্রদান করা হয়। আজ সোমবার (২৭ই) জুলাই বেলা সাড়ে ১২ টায় জেলা
প্রশাসক সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত সদস্যদের
হাতে চেক তুলে দেন।

অনুদানপ্রাপ্ত সদস্যরা হচ্ছেন বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল,ক্যামেরা পার্সন সফিকুর রহমান হাসনাইন,
দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো ফটো সাংবাদিক শামীম আহমেদ, স্থানীয় দৈনিক বরিশাল কথার বার্তা সম্পাদক আল আমিন,স্থানীয় দৈনিক বরিশাল প্রতিদিন ফটো
সাংবাদিক মনিরুজ্জামান খান ও ভোরের আলো ফটো সাংবাদিক নুরুল আলম রাসেল।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব আহমেদ, সহকারী কমিশনার (জুডিশিয়াল শাখা) মোঃ আলি সুজা, সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ সাজ্জাদ পারভেজ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার ও সহ-সভাপতি আলী জসিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD