বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
তিন মাস পরিকল্পনার পর হত্যা করা হয় বরিশালের রুমানকে

তিন মাস পরিকল্পনার পর হত্যা করা হয় বরিশালের রুমানকে

Sharing is caring!

বরিশালে ক্লু লেস রুমান হত্যা মামলার ঘটনায় অবশেষে জট উন্মোচন হয়েছে। এই ঘটনায় রুমানের বন্ধু আসলাম ও তার স্ত্রী খাদিজাকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পাশাপাশি হত্যা কান্ডে ব্যবহৃত একটি ছুড়িও উদ্ধার করা হয়েছে। টানা তিন মাস ধরে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিলো বলে পুলিশের কাছে জানিয়েছে গ্রেফতার হওয়া দম্পত্তি।

শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২৯ জুন রাত ১০টায় নগরীর চাঁদমারি এলাকা থেকে অটোচালক রুমান জমাদ্দারের অটো ভাড়া নিয়ে বন্ধু আসলাম ও তার স্ত্রী খাদিজা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। দুই দিন যাবৎ খোঁজ খবর না পেয়ে রুমানের খালা সুমি বেগম পহেলা জুলাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং অটোরিকশা মালিক মাহিদুল ইসলাম একই দিনে একটি চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা এসআই আল-আমীন তদন্তের এক পর্যায়ে বাকেরগঞ্জের শর্ষী ফাড়ি এলাকা থেকে রং পরিবর্তন করা অবাস্থায় অটোরিকশাটি উদ্ধার করেন ও একই উপজেলার ফরিদপুর ইউনিয়ন এর বাকরদা গ্রামের আক্কাস খানের বাড়ি থেকে ১০ জুলাই আসলাম ও তার সহযোগী স্ত্রী খাদিজাকে গ্রেফতার করেন অতঃপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বহু নাটকিয়তা শেষে রুমানকে হত্যায় ব্যবহৃত ছুড়ি উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ওই দম্পতি হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে বলেন, ঐদিন বাকেরগঞ্জ থানাধীন রুমানকে রাঙামাটি নদীর পাড়ে নিয়ে অটোরিকশাটি আশি হাজার টাকায় বিক্রির কথা বললে রুমান বলেন, অটোরিকশা মালিকের সাথে কথা বলতে। একপর্যায়ে রুমানকে কিছু বুঝে উঠতে না দিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে পেট কেটে নদীতে ফেলে দেই। তিনমাস ধরে এই হত্যা পরিকল্পনা করে আসছিল বলে পুলিশের কাছে আরো জানিয়েছেন এই দম্পত্তি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD