সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বিরোধীদের ধরপাকড়ের তথ্য দূতাবাসের রিপোর্টেও আছে

বিরোধীদের ধরপাকড়ের তথ্য দূতাবাসের রিপোর্টেও আছে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা আমাদের ইশতেহার কূটনীতিকদের কাছে ‍তুলে ধরেছি। আমরা আমাদের কথাগুলো তুলে ধরেছি। এ ব্যাপারে তাদেরও অবজারভেশন আছে।

আজ বুধবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, নির্বাচনের আগে প্রার্থীসহ বিরোধী নেতাকর্মীদের ধরপাকড়, হয়রানি ও নির্যাতন চলছে। দূতাবাসের রিপোর্টেও এসব তথ্য উঠে এসেছে। তাই তারাও আমাদের সঙ্গে এসব বিষয়ে দ্বিমত পোষণ করেননি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপির কেউ নই। আমি আওয়ামী লীগের লোক ছিলাম। ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর এজেন্ট ছিলাম। সেই সময় মানুষ দ্বারে দ্বারে গিয়েছি। রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ এখনো সেই পরিবর্তন চায়।

জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এ বৈঠকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তুরস্ক, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।

অন্যদিকে ঐকফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD