বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
কুমিল্লা থেকে মাদক এনে বরিশালে বিক্রি !

কুমিল্লা থেকে মাদক এনে বরিশালে বিক্রি !

Sharing is caring!

বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার নগরীর বৈদ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো লাকি আক্তার (২৫) ও মিন্টু হাওলাদার। এদের মধ্যে লাকি হিরণ নগর ও মিন্টু বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদ্যপাড়া এলাকার একটি ভবনের নিচ তলায় কেয়ারটেকারের রুম থেকে ৪ কেজি গাঁজা ও ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসামীদের দেয়া তথ্যমতে, লাকি আক্তার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করতো। এরপর সড়ক পথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতো। অতঃপর ঢাকা-বরিশাল রুটের লঞ্চযোগে মাদকের চালান বরিশালে নিয়ে আসতো। মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য তার দুই বছরের শিশু সন্তানকে সাথে নিয়ে যেত। মাদক পরিবহনের সময় প্রশাসনকে ধোঁকা দেয়ার জন্য কখনো রাইসকুকার, কখনো পাপস, কখনো শীতলপাটি, কখনো ফলের কার্টুনের মধ্যে লুকিয়ে মাদক বহন করতো।

এরপর মাদক নিজের বাসায় না রেখে শিবলু বিলাস নামক বাড়ীর কেয়ারটেকারের ঘর ও স্টোররুমে মজুদ করতো। সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার তরুন সমাজ, রিক্সাচালক ও বিভিন্নবয়সী মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রয় করতো।

আটককৃতদের বিরুদ্ধে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে একটি মামলা দায়ের করা হয় বলে র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD