শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
আচরণবিধি ভঙ্গ : জরিমানা গুণতে হচ্ছে সাকিবকে

আচরণবিধি ভঙ্গ : জরিমানা গুণতে হচ্ছে সাকিবকে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আবারও আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ দলপতি সাকিব আল হাসানকে। গতকাল মঙ্গলবার রাতে এক মেইল বার্তায় এই শাস্তির কথা জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।   

জানা গেছে,  গত সোমবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে সাকিব ব্যাটিং করার সময় ওশানে টমাসের শেষ ডেলিভারিটি আম্পায়ার ওয়াইড ঘোষণা না দেওয়ায় প্রথমে তার সঙ্গে চিৎকার করেন এবং পরে তার সঙ্গে তর্কে লিপ্ত হন। তার এই আচরণ আইসিসির নিয়ম কানুনের ২.৮ অনুচ্ছেদের পরিষ্কার লঙ্ঘন।

ম্যাচ শেষে সাকিব আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার জেফ ক্যারলের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিলে তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। 

এদিকে ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা ছাড়াও সাকিবের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। এর ফলে চলতি বছরে তার শৃঙ্খলার রেকর্ডে মোট দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো। 

এর আগে গেল মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে বছরের প্রথম ডিমেরিট পয়েন্টটি পেয়েছিলেন তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD