বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রোহিঙ্গাদের জন্য ৪ লাখ ২৫ হাজার কম্বল-সোয়েটার দিচ্ছে ভারত

রোহিঙ্গাদের জন্য ৪ লাখ ২৫ হাজার কম্বল-সোয়েটার দিচ্ছে ভারত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গদের শীত নিবারণের জন্য ২ লাখ ২৫ হাজার কম্বল ও ২ লাখ সোয়েটার দিচ্ছে ভারত সরকারের ত্রাণ বিভাগ। এর মধ্যে প্রথম চালানের ৩১ হাজার ৬২০ পিস কম্বল বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেছে। এর মধ্যে মঙ্গলবার প্রবেশ করেছে ২৫ হাজার ৮০০ পিস ও গত শনিবার প্রবেশ করেছে ৫ হাজার ৮২০ পিস কম্বল। ঢাকার ডিপার্টমেন্টাল ডিসাসটার ম্যানেজমেন্ট নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এ কম্বল ও সোয়েটার আনা হচ্ছে। 

জানা গেছে, এ সব কম্বল ও সোয়েটার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভারত সরকার ত্রাণ হিসাবে পাঠিয়েছেন। কম্বল ও সোয়েটার বেনাপোল থেকে ছাড় করানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি কক্সবাজার নিয়ে যাওয়া হবে। সেখানে সেনাবাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ও ভারতীয় প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গা শিবিরে শিবিরে পৌঁছে দেওয়া হবে। 

আমদানিকারকের বেনাপোল সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি বেনাপোলের যমুনা ট্রেডিং এর সত্বাধিকারী আমিনুল হক বলেন, ভারত সকরারের দেওয়া এ কম্বলের চালানটি বেনাপোল বন্দরের ৩০ নং শেডে রাখা হয়েছে। আমরা কম্বলগুলি খুব দ্রুত ছাড় করে গন্তব্য পৌঁছানোর ব্যবস্থা করব। 

তিনি বলেন, ২ লাখ ২৫ হাজার কম্বলের সাথে ২ লাখ সুয়েটারও আসবে ভারত থেকে। বাকি কম্বল ও সোয়েটার খুব দ্রুত বেনাপোল বন্দরে প্রবেশ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD