শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসককে উত্যক্ত করায় দুই কর্মচারীকে মারধর

শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসককে উত্যক্ত করায় দুই কর্মচারীকে মারধর

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক ইন্টার্ন নারী চিকিৎসককে উত্যক্ত করার জের ধরে চতুর্থ শ্রেনীর দুই কর্মচারীকে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক মারধরের অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে নারী ইন্টার্ন চিকিৎসককে উত্যক্ত করা ঘটনার বিচার দাবী করেছে ইন্টার্ন চিকিৎসকরা। অপরদিকে পরিচালক বলছেন বিষয়টি তদন্ত করে নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেনের কাছে বিচারের দাবীতে যান হাসপাতালের তৃতীয়-চতুর্থ শ্রেনীর কর্মচারীরা। দুই কর্মচারী অফিস সহায়ক দিদারুল ইসলাম ও নুরুল ইসলামকে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক মারধরের ঘটনার অভিযোগ করেন তারা।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসক গত ২৭ জুন করোনা আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি তৃতীয় তলার একটি কক্ষে রয়েছেন।

ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ২৮ জুন উল্লেখিত দুই জন নানা অযুহাতে একাধিকবার করোনা আক্রান্ত ওই ইন্টার্ন চিকিৎসকের কক্ষে প্রবেশ করে এবং তাকে উত্যাক্ত করে। এঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। বিষয়টি তিনি তার সহকর্মীদের মুঠো ফোনে জানান।

এরপরদিন ২৯ জুন রাতে দিদারুল ও নুরুল ইসলামকে হাবিবুর রহমান ছাত্রবাসে নিয়ে মারধর করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী নুরুল ইসলাম ও দিদারুল ইসলাম আরো বলেন, ইন্টার্ন চিকিৎসকের রুমে তারা ভুলে ঢুকে পরেছিলেন এবং তাৎক্ষনিকভাবে ক্ষমাও চেয়েছেন তারা।

এদিকে ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মারধরের ঘটনা অস্বীকার করে উত্যক্তের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তারা টালবাহানা করছে বলে দাবী করেন।

অপরদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী ঐক্যপরিষদের সভাপতি মোঃ মোদাচ্ছের কবির কর্মচারীদের মারধরের ঘটনার বিচার দাবী করেছেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD