বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
যৌতুকের টাকা না পেয়ে ক্ষোভে নিজ সন্তানকে হত্যা

যৌতুকের টাকা না পেয়ে ক্ষোভে নিজ সন্তানকে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স:পারিবারিক কলহ ও শশুর বাড়ি থেকে যৌতুকের চার লাখ টাকা না পেয়ে ক্ষোভের বশীভূত হয়ে পরিকল্পনা করে নিজের তিন বছরের সন্তান মাহিমকে হত্যা করেছেন পিতা জুলহাস।

এ ঘটনায় ভিকটিম মাহিমকে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় মাতুয়াইল বাসার সামনে থেকে অপহরণ করে প্রতিবেশী জুয়েল। এরপরে তারা ভিকটিমকে ডেমরার দেইল্লা নির্জন এলাকায় নিয়ে জুসের সাথে আটটি ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় মৃধাবাড়ি সংলগ্ন গ্রীন মডেল টাউন এলাকার কাশবনের ভিতর বালি চাপা দিয়ে রেখে আসে জুলহাস ও জুয়েল।

সোমবার (২৯ জুন) ভিকটিমের পিতা জুলহাস র‌্যাব-১০ এ অপহরণের অভিযোগ করেন ও যাত্রাবাড়ী থানায় একটি জিডিও করেন।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মিধৃাবাড়ি এলাকায় র‍্যাব-১০ এর একটি অভিযানে অপহরণকারীকে আটক করা হয়। অপহরণকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের পিতা জুলহাসকে মাতুয়াইল দরবার শরীফ মোড় এলাকা থেকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, পিতা- জুলহাস ওরফে ফারুক ওরফে গুড্ডা (৩১) ও জুয়েল ব্যাপারী (২০)।

বুধবার (০১ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান।

তিনি বলেন, ভিকটিমের পিতা জুলহাস আগের থেকেই যৌতুকের টাকা দাবিসহ বিদেশে যাওয়ার জন্য চার লাখ টাকা দাবি করে শশুর বাড়িতে। যৌতুকের টাকা না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করে আসছিল। পারিবারিক কলহ এবং শ্বশুরবাড়ি হতে টাকা না পেয়ে ক্ষোভের বশীভূত হয়ে নিজের সন্তানকে হত্যার জন্য প্রতিবেশী জুয়েলকে নিয়ে পরিকল্পনা করো। পরিকল্পনা অনুযায়ী শনিবার (২৭ জুন) জুসের সাথে আটটি ঘুমের ওষুধ খাইয়ে শিশু মাহিমকে হত্যা করে। মাতুয়াইল মৃধাবাড়ী গ্রীন মডেল টাউন এলাকার কাশবনের ভিতর বালি চাপা দিয়ে রাখেন।

তিনি বলেন, ভিকটিম এর মা স্মৃতি আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD