বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বিএমপি’র এএসআই’র মৃত্যু, নমুনা সংগ্রহ

বিএমপি’র এএসআই’র মৃত্যু, নমুনা সংগ্রহ

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর এএসআই হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ
কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, গত ১৬ জুন অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ
হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, মৃত এএসআই’র আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়বেটিক ছিলো, সাথে হার্টে রিং ও
পড়ানো ছিলো। নানান ধরণের রোগে আক্রান্ত শারিরীক অসুস্থতার কারনে সে ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হয় এবং আজ সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, কোভিট পজেটিভের বিষয়টি আমরা নিশ্চিত নই, মৃত্যুর পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য সহকারি উপ পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ
বাহিনীতে যোগদান করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD