বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ ব্যক্তিকে জরিমানা

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ ব্যক্তিকে জরিমানা

Sharing is caring!

স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশালে ১২ জন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার ভ্রাম্যমাণ আদালত বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অভিযানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় তপন ও বিনয় চক্রবর্তীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে চকবাজারে একটি কাপড়ের দোকানের কোনো বিক্রয়কর্মী মুখে মাস্ক না পরায় ওই দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাইট ও লংমার্চ নামে পৃথক দুটি জুতার দোকানের মালিককে বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক না সরবরাহ করার দায়ে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় সাতজন ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে লেফটেন্যান্ট আহাদ খানসহ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD