বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

Sharing is caring!

করোনার উপসর্গ নিয়ে বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ এমদাদুল্লাহ খান মৃত্য‌বরণ ক‌রে‌ছেন।

শুক্রবার বিকেল ৫ টা ৩৫ মিনিটে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জেনা‌রেল হাসপাতা‌লের আরএমও ডাঃ দে‌লোয়ার হো‌সেন।

এরআগে গতকাল বৃহষ্পতিবার ৪ টা ১০ মিনিটে করোনার উপসর্গ নিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। জানাগেছে, বেশ কয়েকদিন যাবৎ তিনি জ্বর, কা‌শি ও শ্বাসক‌ষ্টে ভূগছিলেন।

আজ বিকেলে বেশি শ্বাসকষ্ট অনুভূত হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে সেখানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি বরিশাল জেনারেল হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার বাসা বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় আর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD