রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তিকে জরিমানা

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তিকে জরিমানা

Sharing is caring!

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় আট ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বরিশাল নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা নগরের সদররোড, গীর্জামহলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে নিরাপদ শারীরিক দূরত্ব উপেক্ষা করায় দুলাল ও আতিকুল ইসলাম নামে দুই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরের বিষ্ণু প্রিয়া ফার্মেসির মাস্ক বিক্রয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত বিক্রয়কর্মী সজল এবং গির্জামহল্লা এলাকার অভিজাত কাপরের দোকানের বিক্রয়কর্মী মাস্ক না পরায় তাদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে মাস্ক না পরে আড্ডারত অবস্থায় আটক জুম্মান নামে এক ব্যক্তিকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের চৌমাথা ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। অভিযানকালে নগরীর চৌমাথা ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মাস্ক না পরে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের জন্য আরও তিন জন যাত্রী ও পথচারীকে মোট এক হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD