রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশাল শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩ রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩ রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাত ঘণ্টার ব্যবধানে তিন রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ৭টা থেকে দুপুর ২টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ জুন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন রায়পাশা এলাকার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী শামীমা (৩৬) হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি হন। করোনার উপসর্গ দেখা দিলে শামীমাকে সিসিইউ থেকে শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে তাকে করোনা ওয়ার্ডে পাঠান চিকিৎসকরা। যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টা ৫ মিনিটে করোনা ওয়ার্ডের আইসিইউতে মৃত্যুবরণ করেন বরিশালের বাইশারী উপজেলার মৃত আরব আলী রাঢ়ীর ছেলে আ. বারেক (৫৫)। তিনি করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন দুপুর সাড়ে ১২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

এদিকে সকাল ৭টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে এনামুল হক (৬৬) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি গত ১৭ জুন সকাল সোয়া ১০টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৭ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ ও ২১ জনের করোনা পজিটিভ আসে। এখনও সাত জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া গত ১৭ মার্চ থেকে শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৬৭ জন। যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১৭০ জন ও মোট সুস্থ হয়েছেন ৩১০ জন রোগী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD