বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ১৮০ রোগীকে আর্থিক সহায়তা প্রদান

বরিশালে ১৮০ রোগীকে আর্থিক সহায়তা প্রদান

Sharing is caring!

‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ স্লোগান উপজীব্য করে বরিশালে ১৮০ রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে দেওয়া এসব অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজসেবা বিষয়ক প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন প্রমুখ।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত ১৮০ রোগীর প্রত্যেককে ৫০ হাজার করে টাকার চেক দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD