মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
গৌরনদীতে পাঁচ বছরের শিশু কন্যাকে শ্লীলতাহানী, বখাটে আটক

গৌরনদীতে পাঁচ বছরের শিশু কন্যাকে শ্লীলতাহানী, বখাটে আটক

Sharing is caring!

ধর্ষণের চেষ্ঠায় ব্যার্থ হয়ে পাঁচ বছরের শিশু কন্যাকে শ্লীলতাহানীর ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে বখাটে রাসেল খানকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত বখাটেকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে উঠেছে।

বখাটে রাসেল বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য গরঙ্গল গ্রামের বাসিন্দা শহীদ খানের চাচাতো ভাই রতন খানের পুত্র।

কান্ডপাশা গ্রামের নির্যাতিতা ওই শিশু কন্যার পিতা জানান, মিস্ত্রি কাজের সুবাধে রাসেল তাদের বাড়িতে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সবার অজান্তে তার পাঁচ বছরের শিশু কন্যাকে বাড়ির নির্জন স্থানে নিয়ে রাসেল ধর্ষণের চেষ্ঠা চালায়। এসময় তার শিশু কন্যার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই বখাটে রাসেল শ্লীলতাহানি করে শিশুটিকে জখম করে। একপর্যায়ে সে (রাসেল) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে বখাটেকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

রাত সাড়ে দশটার দিকে ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

এ ঘটনায় থানায় শিশুর পিতা বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি গোলাম সরোয়ার।

তিনি জানান সকালে আটক রাসেল খানকে আদালতে প্রেরন করা হয়েছে ও শিশুটিকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD