বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
প্রয়াত ডা: আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন

প্রয়াত ডা: আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন

Sharing is caring!

মৃত্যুবরণ করা বরিশাল নগরের বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও স্থানীয় দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক ডা. আনোয়ার হোসেন করেনায় আক্রান্ত ছিলেন।

বৃহষ্পতিবার (১১ জুন) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্টে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আনোয়ার হোসেনের করোনা পজেটিভ অর্থাৎ তার শরীরে করোনা (কোভিড-১৯) ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল।

ডাঃ আনোয়ার হোসেন মঙ্গলবার (৯ জুন) ভোর রাত ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) সকালে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তার মরদেহ সড়কপথে ঢাকা থেকে মঙ্গলবার (০৯ জুন) সকাল সোয়া ১০ টার দিকে বরিশালের উদ্দেশে নিয়ে আসা হয় এবং জানাজা শেষে গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার বিনয়কাঠীতে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, চিকিৎসকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD