বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

আগৈলঝাড়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ একাধিক মামলার আসামী সরোয়ার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার আখড়া হিসেবে পরিচিত উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের ব্রীজ সংলগ্ন এলাকার মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে এসআই আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে গৌরনদী উপজেলার নরসিংহল পট্টি গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার সরদারকে (৩৯)কে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সরোয়ারের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই এসআই আব্বাস হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত সরোয়ারকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD