বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ৩৭ ব্যক্তি, ৩ টি বাস ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ৩৭ ব্যক্তি, ৩ টি বাস ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

পাবলিক প্লেসে ধূমপান করা, স্বাস্থ্যবিধি উপেক্ষা, বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ সরকারি নির্দেশান অম্যান্য করায় পৃথক অভিযানে ৩৭ জন ব্যক্তি ও ৩ টি যাত্রীবাহি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ, মনিরা খাতুন, শাহাদাৎ হোসেন ও মোঃ নাজমুল হুদার নেতৃত্বে পৃথক ৪ টি মোবাইল কোর্ট টিম রোববার (০৭ জুন) বরিশালে অভিযান পরিচালনা করেন।

নগরের নথুল্লাবাদ, গির্জা মহল্লা ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।

এসময় নির্ধারিত ভাড়ার দ্বিগুন ভাড়া আদায়ের একটি বাসকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মাস্ক না পরে পাবলিক প্লেসে ধূমপান করা এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১০ ব্যক্তিকে ৫ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের একটি টিম।

এদিকে নগরের চকবাজার, বাংলাবাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার না করায় ১৬ যাত্রী ও পথচারীকে ৪ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদক বহন ও সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শত টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন র‍্যাব ৮ এর একটি টিম।

অপরদিকে নগরের রুপাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। এ সময় মাস্ক না পরায় তিন জন পথচারীকে ৯ শত টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া নির্ধারিত ভাড়ার দ্বিগুন-তিনগুন ভাড়া আদায়ের দুটি বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পটুয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বেশি ভাড়া নেয়া হলে তা যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এর টিম সহযোগিতা করেন।

নগরের আলেকান্দা ও বটতলা বাজার এলাকায় সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সময় ৬ ব্যক্তি ও ২ টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD