রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
গাজীপুরে কিশোরকে শ্বাসরোধে হত্যা

গাজীপুরে কিশোরকে শ্বাসরোধে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুরের শ্রীপুর উপজেলার দরগারচালা পশ্চিমপাড়া এলাকায় হৃদয় মিয়া (১২) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার (৬ জুন) দিনগত রাত ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হৃদয় উপজেলার কাওরাইদ ফকিরপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার সুমন মিয়ার ছেলে ইমন মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস জানান, শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে চাচার অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয় হৃদয়। এসময় সড়কে অটোমিস্ত্রি ইমন তার অটো থামায়। পরে ব্যাটারি আনার কথা বলে তাকে দরগারচালা পশ্চিমপাড়া এলাকায় একটি জঙ্গলের টেকে নিয়ে যায় ইমন। এসময় গভীর জঙ্গলের ভেতর গলায় গাছের লতা ও রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হৃদয়কে হত্যা করেন তিনি। পরে ওই অটোটি বিক্রি করার চেষ্টা করে ইমন। এসময় মানুষের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ইমনকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি খুলে বলেন তিনি। পরে পুলিশ দরগারচালা এলাকায় গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD