বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে স্বাস্থ্যবিধি মনিটরিংয়ে জেলা প্রশাসনের অভিযান, বাস ও যাত্রীকে জরিমানা

বরিশালে স্বাস্থ্যবিধি মনিটরিংয়ে জেলা প্রশাসনের অভিযান, বাস ও যাত্রীকে জরিমানা

Sharing is caring!

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে শুরু থেকেই বরিশাল জেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যেই, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কি না এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে তা মনিটরিং করার জন্য  ৪ঠা জুন মাঠে নামে জেলা প্রশাসন।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সকাল থেকে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এ সময় তিনি বিআরটিএ-এর পরদর্শক ইকবাল আহমেদকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত ভাড়া তালিকা মেনে চলতে প্রতিটি বাস কাউন্টারে নির্দেশনা প্রদান করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় এক যাত্রীকে ৫০০টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও ভাড়া তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়।

এ সময় চট্টগ্রাম অভিমুখী এস এ পরিবহন, অন্তরা পরিবহন এবং ঢাকা অভিমুখী দিদার ট্রাভেলস নামক তিনটি বাসের বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন নির্ধারিত ভাড়ার দ্বিগুন/তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন।

অভিযোগের  ভিত্তিতে দেখা যায় বাসগুলো ৫০০/৭০০ টাকার ভাড়া ১৫০০/১৬০০ টাজা করে নেওয়া হচ্ছে। অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এজন্য মালিকপক্ষকে দায়ী করেন।

এমন অপরাধে উল্লিখিত ৩টি বাসকে বিভিন্ন অংকের মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন র‍্যাব-৮ এর একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে  এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD