মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ও করোনা উপসর্গ নিয়ে তিন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, মৃত্যু হওয়া তিনজনের মধ্যে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ যিনি রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা খারাপ হওয়া তাকে আইসিইউতে পাঠানো হয়। বাকী দুজন ভর্তি হওয়ার কিছু সময় পরই মারা যান।

তিনি বলেন, মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

এদিকে হাসপাতাল সূত্রে জানাগেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা এলাকার ৫০ বছরের এক ব্যক্তি আজ বেলা ৩ টা ২৫ মিনিটে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে বেলা সাড়ে ৩ টায় চিকিৎসক মৃত ঘোষনা করেন। এছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ সোমবার বেলা ১ টা ৩০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে বেলা ৩ টা ১০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বরিশাল নগরীর আলেকান্দা কাজিপারা এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ রোববার রোববার সন্ধ্যা ৭ টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে বেলা ৩ টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অপরদিকে সোমবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ থাকা ৬৫ বছরের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ২৯ মে দুপুর দেড়টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। রোববার দিবাগত রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে এবং সোমবার সকালে তার মৃত্যু হয়।

যার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান।

এদিকে ৩০ এপ্রিল করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া এক নারী ও এক পুরুষ করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হলে, তার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানাগেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া এলাকার নারী (৩৫) গত ২৭ মে সকাল ৮ টায় শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। পরের দিন তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়, কিন্তু রিপোর্ট আসার আগেই ৩০ মে বেলা সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। পরে গেলো রাতে তার রিপোর্ট আসলে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে বরিশালের মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুরুষ (৩৫) গত ২৯ মে সকাল ১০ টা ৫০ মিনিটে টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়, কিন্তু রিপোর্ট আসার আগেই ৩০ মে বিকেল সোয়া ৫ টায় তার মৃত্যু হয়। পরে গেলো রাতে তার রিপোর্ট আসলে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD