শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ৪০ জন করোনা রোগী শনাক্ত,সংখ্যা বেড়ে-৩১৯

বরিশালে ৪০ জন করোনা রোগী শনাক্ত,সংখ্যা বেড়ে-৩১৯

Sharing is caring!

বরিশাল জেলায় আরও ৪০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় কেউ সুস্থতা লাভ করেনি বলেও জানা গেছে।

রোববার রাতে বরিশাল জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, মুলাদী উপজেলার ১ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন ইন্টার্ন চিকিৎসক, ৩ জন নার্স ও ২ জন রেজিস্টার সহ ৭ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন ও জেলা পুলিশের ১ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বাজার রোড এলাকার ৪ জন, সাগরদি এলাকার ৩ জন, নথুল্লাবাদ ও রুপাতলি প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, চকবাজার, সদর রোড, কাঠপট্টি, আমানতগঞ্জ, চরের বাড়ি, নাজির মহল্লা, ভাটিখানা, কাউনিয়া ও পুলিশ লাইন প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন ও সদর উপজেলাধীন চর আইচা এলাকার ১ জন সহ মোট ৪০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।

এদিকে রোববার এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। ২৬ মে আরোগ্য লাভ করা ০২ জন সহ অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD