মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
টাঙ্গাইলে ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন বরখাস্ত

টাঙ্গাইলে ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন বরখাস্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: টাঙ্গাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অফিস কক্ষে ঢুকে মারধরের অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা নবীনকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ মে) টাঙ্গাইল জেলা প্রশাসনকে চিঠি দিয়ে এই বরখাস্তের কথা জানায়।

নাজমুল হুদা নবীনের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একেএম মমিনুল হককে গত ২১ মে তার অফিস কক্ষে ঢুকে মারধর করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পিআইও মমিনুল নিজে বাদি হয়ে গত ২২ মে টাঙ্গাইল সদর থানায় নবীনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নবীন গা ঢাকা দিয়েছেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম নবীনের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার তাকে চিঠি দিয়ে নবীনকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

মামলায় পিআইও অভিযোগ করেন ঘটনার দিন বিকেল ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার অফিস কক্ষে অবস্থানকালে ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা ও তপু নামক তার অপর এক সহযোগীসহ আরও ৪/৫ জন ওই কক্ষে প্রবেশ করেন। তারা সরকারি কাজে বাধাদান করে অবৈধভাবে ত্রাণের কিছু স্লিপ তাকে (পিআইও) দেন। তখন পিআইও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া অবৈধভাবে ত্রাণ দিতে অস্বীকার করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে অফিসের দরজা বন্ধ করে দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তারা পিআইওকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুষি দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চলে যান।

পরে পিআইও মমিনুল হক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনার পর স্থানীয় প্রভাবশালী রাজনীতিক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় নামেন। নাজমুল হুদা নবীন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD