বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
ব‌রিশা‌লে ক‌রোনা ইউ‌নি‌টে পু‌লিশ সদস্যর মৃত্যু

ব‌রিশা‌লে ক‌রোনা ইউ‌নি‌টে পু‌লিশ সদস্যর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা  উপসর্গ থাকা এক পুলিশ সদস্য’র মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) রাত সোয়া ১২ টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কনস্টেবল সোহেল মাহমুদ (৩৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং ও ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন, তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মৃত পুলিশ কনস্টেবলের শ্বাসকষ্ট ও ডায়বেটিক এর সমস্যা ছিলো আগে থেকেই। তিনি অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।

হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে ভর্তি হলেও এখন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মৃত ওই পুলিশ সদস্য’র শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD