বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ৬ প্রতিষ্ঠান ও ২ ক্রেতাকে জরিমানা

বরিশালে ৬ প্রতিষ্ঠান ও ২ ক্রেতাকে জরিমানা

Sharing is caring!

অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করার ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ২ জন ক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগীতায় শনিবার (২৩ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা গরের কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, কালিজিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে স্ত্রী সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় ২ জন ক্রেতা এবং সরকারি নিদর্শনা অমান্য করে শারীরিক দূরত্ব বজায় না রেখে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৬টি দোকানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঈদের কেনাকাটায় শারীরিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD