বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

বরিশালে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

Sharing is caring!

গত ২০ মে বাংলাদেশের অন্যান্য নদী উপকূলীয় জেলাগুলাের মতো বরিশালেও আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এতে সহায়-সম্বল ও ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন অগণিত মানুষ। এমনই ক্ষতিগ্রস্ত ১৪৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

ঘূর্ণিঝড় মােকাবিলায় শেখ হাসিনা সেনানিবাস তথা ৭ পদাতিক ডিভিশন সম্পূর্ণ সময় তৎপর ছিল। ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গলের নেতৃত্বে বরিশাল জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি (ডিএমটি) দূর্যোগ মােকাবিলা দল ও ১টি স্পেশাল টিম গঠন করা হয়েছিল যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এছাড়াও ঘূর্ণিঝড় মােকাবেলায় ৬২ ইস্ট বেঙ্গল কর্তৃক বরিশাল জেলার সকল বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করেছে।

ঘূর্ণিঝড়ে বরিশাল জেলার প্রায় ৮ লাখ জনসংখ্যা দূর্যোগের শিকার হয়,বিধ্বস্ত হয় প্রায় ২৫ হাজার ঘর-বাড়ি, প্রায় ৬ হাজার হেক্টর জমির ক্ষতিসহ চিংড়ির ঘের ও মাছের খামার প্লাবিত হয়।

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ হতে বরিশাল জেলার ১৪৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী, স্যালাইন, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ নগদ অর্থ প্রদান করা হয়।

পাশাপাশি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়া ১০টি ঘর ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আশফানের তত্ত্বাবধানে মেরামত করে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD