শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে নতুন ৪ জন করোনা আক্রান্ত,মোট-১২৫

বরিশালে নতুন ৪ জন করোনা আক্রান্ত,মোট-১২৫

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে আরও ৪ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৫ জন।

বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়া চারজনই বরিশাল নগরীর বাসিন্দা। এদের মধ্যে একজন বরিশাল নগরীর সাগরদী, একজন সিএন্ডবি রোড, একজন দক্ষিণ আলেকান্দা এবং অপরজন কালীবাড়ি রোডের বাসিন্দা।

এছাড়া একই দিন জেলায় করোনা আক্রান্তদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে বরিশাল জেলায় প্রাণঘাতী করোনা থেকে আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪১ জনে।

তাছাড়া জেলার মুলাদী উপজেলায় আক্রান্ত শনাক্ত হওয়ার আগেই মৃত্যু হয় এক দিনমজুরের। মৃত্যুর পরে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়ে। বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বরিশাল মহানগরীতে ৮৩ জন, বাবুগঞ্জে ১২ জন, উজিরপুরে ৮ জন, মেহেন্দীগঞ্জে ৫ জন, বাকেরগঞ্জে ৪ জন, বানারীপাড়া, হিজলা ও আগৈলঝাড়ায় ৩ জন করে মোট ৯ জন, গৌরনদী ও মুলাদী উপজেলায় দু’জন করে মোট ৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া আক্রান্তদের মধ্যে ১০ জন চিকিৎসক, ৭ জন নার্স, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ২৮ জন পুলিশ সদস্য রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD