মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঘূর্ণিঝড় আম্পান: ঝালকাঠিতে ঝড়-বৃষ্টি, বাড়ছে নদ-নদীর পানি

ঘূর্ণিঝড় আম্পান: ঝালকাঠিতে ঝড়-বৃষ্টি, বাড়ছে নদ-নদীর পানি

Sharing is caring!

উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝড় ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) দিনগত রাত ১০টা থেকেই শুরু হয়ে তা অব্যাহত আছে। পানি বাড়ায় জেলার নদীগুলো ভয়ানক রূপ ধারণ করেছে। স্বাভাবিকের থেকে কয়েকফুট পানি বেড়েছে। নিম্নাঞ্চল এলাকাগুলোতে পানি প্রবেশ করে শুরু করেছে।

বুধবার (২০ মে) সকাল থেকেই সুগন্ধা-বিষখালীসহ নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। গতরাত থেকে দমকা হাওয়াসহ থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। জেলার ৪৭৪টি আশ্রয়কেন্দ্র ও প্রায় ৪০০ শিক্ষা-প্রতিষ্ঠানের পাকা ভবন প্রস্তুত রাখা হয়েছে।

জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশ্রাফুল হক জানান, জেলায় মোট ৪৭৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এর মধ্যে নদী তীরবর্তী এলাকার মানুষ রয়েছেন। মানুষের পাশাপাশি কয়েক হাজার গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্ট্রর (এনডিসি) আহমেদ হাছান মঙ্গলবার গভীর রাতে আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।এ সময় তার সঙ্গে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, জেলা স্কাউট রেসপন্স টিমের সদস্য এস এম রেজাউল করিম সঙ্গে ছিলেন।

জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকেই আবারও মাইকিং করে সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে আসার জন্য বলা হচ্ছে। জেলায় মোট ৫টি সরকারি কন্ট্রোলরুম থেকে পরিস্থিতি তদরকি করছে প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD