বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে সাড়ে ১৩ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

বরিশালে সাড়ে ১৩ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

Sharing is caring!

বরিশালে ৪৬ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে নৌপুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুরের চরে আনুমানিক ১৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নৌপুলিশের বরিশালে অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন, পুলিশ পরিদর্শক শামসুর রহমান, বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জানান, করোনায় লকডাউন নিশ্চিতকরণ ও নদীতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ নিশ্চিতকরণের দায়িত্ব পালন করছে নৌ পুলিশের সদস্যরা। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার নৌপথের বিভিন্ন প্রবেশপথে নিয়মিত টহলের পাশাপাশি প্রবেশপথগুলোর মুখে লঞ্চে ভাসমান অবস্থায় থেকে দায়িত্ব পালন করছে নৌপুলিশের সদস্যরা। এসময় স্বাস্থ্যবিধি ও করোনা সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা পালনের পাশাপাশি নিয়মিত কার্যক্রম ও অভিযান অব্যাহত রাখে নৌপুলিশ।

ধারাবাহিকতায় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর মোহনায় পরিদর্শক শামসুর রহমানের নেতৃত্বে এমভি সম্পা নামক লঞ্চে দায়িত্বপালনকারী সদস্যরা গত ১৫ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪৬ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যা মঙ্গলবার পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD