বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঘূর্ণিঝড় আম্পান : বাবুগঞ্জে মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

ঘূর্ণিঝড় আম্পান : বাবুগঞ্জে মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

Sharing is caring!

ঘুর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার। ১৯ মে দিবাগত রাতে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। সে লক্ষে ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় বাবুগঞ্জ উপজেলা প্রশসনের পক্ষ থেকে প্রস্তুত রয়েছে ১৩ টি সাইক্লোন শেল্টার, ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭ টি মেডিকেল টিম।

রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুত কমিটির এক জরুরী সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এ সভায় উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলার জন্য ইতোমধ্যে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার, প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্ব, দূর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রস্তুত রাখা এবং দুর্যোগ মোকাবেলায় ৫ সদস্যের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাস সরকার জানিয়েছেন, ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলা ও ঘূর্ণিঝড় পরবর্তী চিকিৎস্যা সেবা নিশ্চিত করতে আমাদের ৭ টি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD