শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ঝূঁকিপূর্ন বেরিবাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

ঝূঁকিপূর্ন বেরিবাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

উপকূলীয় এলাকার যেসব স্থানে ক্ষতিগ্রস্থ এবং ঝূঁকিপূর্ন বেরী বাঁধ আছে সেইসব এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডও ক্ষতিগ্রস্থ এবং ঝূঁকিপূর্ন বেরী বাঁধ সংস্কারে তৎপর রয়েছে’ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

ঘূর্নিঝড় আম্পানে উপকূলীয় এলাকার পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর সহ বিভিন্ন এলাকার বেরীবাঁধ ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সোমবার বিকেলে বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন উপকূলীয় জেলাগুলোর ক্ষতিগ্রস্থ ও ঝূঁকিপূর্ন বেরীবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা কাজ করছে। পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দিয়েছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছে। ঘূর্নিঝড় এলেও এ অঞ্চলের মানুষের জানমালের তেমন ক্ষতি হবেনা বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। দুর্যোগের সময় জনগনকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন তিনি।

এ সময় দক্ষিনাঞ্চল জোন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আকরাম হোসেন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD