বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত যুবক

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত যুবক

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির সরদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরো ২ আরোহি আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নাসির সরদার মাদারীপুর জেলার ডাসার এলাকার আব্দুর রব সরদারের ছেলে।  পুলিশ জানায়- মোটরসাইকেলে দুইজন নারী আরোহী নিয়ে গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল নাসির সরদার। পথিমধ্যে উজিরপুরের বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যুবক নাসির ঘটনাস্থলেই মারা যান ও তার সাথে থাকা দুজন আরোহী গুরুত্বর আহত হয়।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। পাশাপাশি আহত দুই নারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD