শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, আটক-৩

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, আটক-৩

Sharing is caring!

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় মোঃ রুবেল চৌকিদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ, আল-আমিন ও মেহেদী হাসান নামে তিন কলেজ ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটকের মধ্য ফিরোজ আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার টাউন কালিকাপুরের দক্ষিন শারিকখালীর মুচিরপুল এলাকায় এঘটনা ঘটে।

নিহত ব্যক্তির চাচা হাবিবুর রহমান ঘটনার বরাত দিয়ে জানায়, ওই এলাকার পার্শ্ববর্তী বড় আউলিয়াপুর গ্রামের একটি মাঠে ফুটবল খেলা চলাকালীন সময়ে নিহত রুবেলের প্রতিবন্ধী ছোট ভাই জুয়েলকে মারধোর করে কয়েক যুবক। ভাইকে মারধোরের ঘটনায় রুবেলের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায় খেলার স্থান থেকে কিছু দুর চলে আসলে প্রতিপক্ষরা লাঠিশোটা নিয়ে পিছন থেকে হামলা করে। এসময় প্রতিপক্ষের মধ্য কলেজ ছাত্র মনজুরুল,তামিম,মেহেদী হাসানসহ তাদের সহযোগীরা রুবেলকে কাঠের গুড়া দিয়ে মাথায় মারাত্মক আঘাত করে। মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পরলে স্বজনা তাকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষন পরে রুবেল মারা যায়।

এঘটনায় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানায়, খুনের ঘটনায় প্রাথমিক ভাবে তিন জনকে আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। অভিযোগ এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD