বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে মোটরসাইকেল চাপায় পথচারীর মৃত্যু

বরিশালে মোটরসাইকেল চাপায় পথচারীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে মোটরসাইকেলের চাপায় আঃ ছত্তার হাওলাদার (৬৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত আঃ ছত্তার বরিশাল নগরের নবগ্রাম রোডের সরদার পাড়া এলাকার ব্রাঞ্চরোডের এমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর টিটিসি’র সামনে সিঅ্যান্ডবি রোডে রাস্তা পার হতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহতের ছেলে জুয়েল হাওলাদার জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তবে কমান্ডের জটিলতার কারনে কাগজপত্রে জটিলতা দেখা দেয়। যা নিয়ে বাবা ও তারা বিভিন্ন স্থানে যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, স্থানীয়রা যতটুকু জানিয়েছে তাতে বাবা দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলো। এসময় পেছন থেকে এসে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।  পরে বাবাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার মৃত্যু হয়।

জুয়েল জানান, মোটরসাইকেলের চালক এক পুলিশ সদস্যের আত্মীয় বলে জেনেছি। পুলিশের একজন ব্যক্তি এসে হাসপাতালে হাজার টাকাও খরচ করে। তবে বাবার মরদেহ নীচে নামানোর পর আর কোন খোজ নেই উভয়ের।

হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মশিউর রহমান ফেরদৌস জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD