বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উজিরপুরে ৮ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তসত্ত্বা,ধর্ষক গ্রেফতার

উজিরপুরে ৮ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তসত্ত্বা,ধর্ষক গ্রেফতার

Sharing is caring!

বরিশালের উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনের ঘটনায় ৮ম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তসত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় বুধবার ওই নাবালিকা ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষককে আসামী করে উজিরপুর মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ধর্ষক আগুন বালীকে (২১) বুধবার বিকালে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে হাজির করলে তাকে বরিশাল জেল হাজতে প্রেরন করে আদালত।

আগুন বালী উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের ইদ্রিছ বালীর ছেলে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, অভিযুক্ত আগুন বালী একই বাড়ীর ফজলুল হক বালীর মেয়ে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়–য়া ছাত্রীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং বিভিন্ন সময় মোবাইল ফোনে অশ্লিল ভিডিও পাঠায় ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে ছাত্রী রাজী না হওয়ায় লম্পট তাকে বিয়ের প্রলোভন দেখায়।
৭ মাস পূর্বে অসহায়ত্বের সুযোগ নিয়ে ছাত্রীর পিতা-মাতা বাড়ীতে না থাকার সুযোগে তাদের বসত ঘরে ঢুকে জোড়পূর্বক ধর্ষন করে। এরপর ছাত্রী তাদের বিয়ের কথা বললেই লম্পট তালবাহানা শুরু করে এবং ঘটনা ধামাচাঁপা দেয়ার জন্য ছাত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

এদিকে ছাত্রীর শরীরের অবস্থার অবনতি দেখে মা আকলিমা বিষয়টি জানার চেষ্টা করলে ছাত্রী ওই লম্পট যুবকের সকল অপকর্ম মায়ের কাছে স্বীকার করে।

বিষয়টি জানার পর ছাত্রীর পরিবার অসহায় হয়ে পরে। কোন উপায়ন্তু না পেয়ে অসহায় ছাত্রীর মা আকলিমা বেগম বাদী হয়ে বুধবার উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার এসআই মাহাবুব হোসেন বিকালে অভিযুক্ত ধর্ষক আগুন বালীকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল আহসান জানান, এই ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে ধর্ষককে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ছাত্রীকে স্বীকারোক্তি মূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হলে বিচারক তার ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD