শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে পুলিশের সহায়তায় সংবাদপত্র হকারদের মুখে হাসি

বরিশালে পুলিশের সহায়তায় সংবাদপত্র হকারদের মুখে হাসি

Sharing is caring!

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর উদ্যোগে শতাধিক সংবাদপত্র হকারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় বরিশাল জিলা স্কুল মাঠে বরিশাল নগরীর তিন সংবাদপত্র এজেন্সির নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সংবাদপত্র বিক্রয়কারীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় ডিআইজি বলেন, সরকার বিভিন্ন ভাবে বর্তমান সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সংবাদপত্র বিতরণকারীরা বর্তমান সংকটকালে পরিবার-পরিজনয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। তিনি বিষয়টি অনুধাবন করে তিন এজেন্সি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এবং গুরুত্বপূর্ণ স্থানে পত্রিকা বিতপননকারীদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়াও ইতিমধ্যেই বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন ভবিষ্যতেও তার সামর্থ্য অনুযায়ী বরিশালের মানুষের পাশে থাকবেন।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, ডিআইজি অফিস বরিশাল পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী হারুন অর রশিদ, আলম বুক এজেন্সির স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD