বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার!

বরিশালে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার!

Sharing is caring!

বরিশালের হিজলা উপজেলায় এক শিশুকে হত্যার পর সুপারি গাছের বাকল দিয়ে গলায় বেঁধে গাছে ঝুলিয়ে রাখা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ|হত্যার কারন জানাতে পারে নি কেউ।

সোমবার রাতে ওই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা গ্রামের একটি বাগান থেকে আরাফাত বালী নামে সাড়ে ৬ বছর বয়সের ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আরাফাত ওই গ্রামের আব্দুর রব বালীর ছেলে।

পুলিশ জানান, আরাফাতের বাড়ি সংলগ্ন একটি বাগানে পাতা কুড়াতে যায় স্থানীয় এক নারী। এ সময় একটি কাঠাল গাছের সাথে সুপারীর বাকল দিয়ে গলায় ফাঁস লাগানো (বাঁধা) আরাফাতের মরদেহ ঝুলতে দেখে সে ডাক-চিৎকার দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। বিবস্ত্র ঝুলন্ত শিশুটির সারা শরীরে এবং মুখমন্ডলে কাঁদা মাখা ছিলো।

মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার বরিশাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, শিশু আরাফাতের হত্যাকারীকে দ্রুত সনাক্ত করে গ্রেফতারের জন্য হিজলা থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD