সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
জুয়ার গুটি ফেলে দেয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

জুয়ার গুটি ফেলে দেয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জুয়ার কোড ও গুটি ফেলে দেয়ায় লাঠির আঘাতে বাবাকে হত্যা করেছেন ছেলে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মাও।

সোমবার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় ছেলে মাহফুজকে আটক করেছে পুলিশ।

নিহত বাবার নাম মো. ইসমাইল আকনকে (৫২)। তিনি একই এলাকার মৃত আবদুল হামিদ আকনের ছেলে।

আহত মায়ের নাম রোকয়া বেগম (৪৫)। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।

জানা গেছে, মাহফুজ এলাকায় চিহ্নিত জুয়াড়ি ও মাদকসেবী। এলাকায় সব রকমের অপরাধের সঙ্গে মাহফুজ জড়িত।

গত শনিবার উপজেলা উত্তর তারাবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে চার জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনা জানার পর ছেলেকে জুয়ার অপরাধ থেকে বাঁচাতে রোববার সন্ধ্যায় মাহফুজের ঘরে রাখা একটি জুয়ার কোড ও গুটি বাহিরে ফেলে দেন ইসমাইল আকন।

এতে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একসময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় ইসমাইল আকনের স্ত্রী এসে বাধা দিলে মাহফুজ লাঠি দিয়ে তার মাথাও আঘাত করে।

প্রতিবেশীরা ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এর পর তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে সোমবার চিকিৎসাধীন থেকে ইসমাইল আকনের মৃত্যু হয়।

নিহত ইসমাইল আকনের ছোট ভাই মো. ইসাহাক আকন জানান, তার ভাই ইসমাইল আকন সোমবার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন। মাহফুজকে রাতেই বরিশাল থেকে আটক করা হয়েছে। রোকেয়া বেগমের অবস্থাও খুব একটা ভালো নয়।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, বাবা হত্যার দায়ে ছেলে মাহফুজকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD