মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
চোখ উপড়ে নৃশংসভাবে শিশুকে হত্যা

চোখ উপড়ে নৃশংসভাবে শিশুকে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স:যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাকিব হোসেন (১২) নামের ৩য় শ্রেণির এক স্কুলছাত্রকে। নিহত সাকিব চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থেকে স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়তো।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক জানান, রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে কোথাও পাননি। সোমবার সকালে সাকিবের নানী ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ক্যানালে (খাল) তার লাশ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক, সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় ও এসআই ফিরোজের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি উপড়ে ফেলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD