সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ

ছেলের হাতে বাবা খুন

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুরে পাষণ্ড ছেলের লাঠির আঘাতে বাবা ইসমাইল আকনের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্ত্রী রোকেয়া বেগম গুরুতর আহত হয়েছেন।

এদিকে পুলিশ ঘাতক ছেলে মাহফুজ আকনকে আটক করেছে। তিনি পিরোজপুরের কাউখালি উপজেলার কাঠালিয়া পিজিএস বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মধ্য কাঠিপাড়া গ্রামের ইসমাইল আকন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তিনি করোনার ছুটিতে সম্প্রতি বাড়িতে এসেছিলেন।

মৃত ইসমাইল আকনের ছোট ছেলে আল আমিন আকন জানান, তার ভাই মাহফুজ জুয়ায় আসক্ত ছিলেন। নিষেধ করা সত্ত্বেও মাহফুজ কথা না শোনায় বাবা জুয়ার কোড ও গুটি খুঁজে বের করে ঘর থেকে বাইরে ফেলে দেয়। রোববার (১০ মে) রাত ৮টার দিকে মাহফুজ বাসায় এসে জুয়ার কোড ও গুটি খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে জানতে পারে সেগুলো তার বাবা ফেলে দিয়েছে। এ কথা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ের ঘরের দরজা আটকানোর লাঠি দিয়ে মাহফুজ বাবাকে মারধর শুরু করে। তাকে রক্ষার জন্য তার মা এগিয়ে গেলে তাকেও মারধর করে জখম করেন মাহফুজ। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এরপর সোমবার (১১ মে) ইউসুফের মৃত্যু হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মৃত ছোট ছেলের দেওয়া তথ্যানুাযায়ী জুয়া খেলায় বাধা দেওয়ায় বাবা-মাকে মারধর করেছে বড় ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের বড় ছেলে মাহফুজ আকনকে আটকও করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD