বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে আটক ৩২ জনের কারাদণ্ড

বরিশালে চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে আটক ৩২ জনের কারাদণ্ড

Sharing is caring!

বরিশালে বাগদা চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে আটক হওয়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে ৩১ জনকে এক মাস করে ও অপরজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটকরা সবাই পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর এলাকার বাসিন্দা।

রোববার (১০ মে) দুপুরে হিজলা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (০৯ মে) বিকেলে অভিযান চালিয়ে হিজলা উপজেলার পুরান পল্টন এলাকার মেঘনা নদীর মোহনায় বাগদা চিড়িং ধরার প্রস্তুতির সময় ৩২ জেলেকে আটক করে নৌপুলিশ।

এসময় তাদের কাছ একটি ট্রলার, ১৫টি প্লাস্টিকের বালতি ও ১০টি গামলা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার দর ২২ হাজার টাকা।

পরে তাদের শনিবার রাতে হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রোববার ভোরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেন।

হিজলা নৌফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD