বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়েছে ১৯ রোগী

গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়েছে ১৯ রোগী

Sharing is caring!

লকডাউনের কারনে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃ ও বর্হিবিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে করোনা সংক্রামন এড়াতে বহির্বিভাগে কার্যক্রম সীমিত করে জরুরী বিভাগে স্থানান্তর করা হয়েছে|

জানা গেছে, ওই স্বাস্থ্য কম্পলেক্সের এক সিনিয়র স্টাফ নার্স (৪৫) অনেকটা কৌতুহলবশত গত ৪ মে কর্তৃপক্ষের মাধ্যমে তার নমুনা পরীক্ষার জন্য বরিশাল প্রেরন করেন। বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়্যিদ আমরুল্লাহ দাবি করেন, এই খবর রোগীদের মধ্যে ছড়িয়ে পরলে আতঙ্কিত হয়ে আন্তঃওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা পালিয়ে যায়। বুধবার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এখন আন্তঃওয়ার্ড রোগী শূন্য। স্বাস্থ্য কমপ্লেক্সে মোট শয্যা সংখ্যা ৫০টি।

তবে রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় জরুরী বিভাগ খোলা রাখা হয়েছে। সেখানে বর্হিবিভাগের কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হয়েছে।

এদিকে সাথে আক্রান্ত ওই নার্সের বাসার আশপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD