বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে করোনায় আক্রান্ত ভেবে ফেলে যাওয়া বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

বরিশালে করোনায় আক্রান্ত ভেবে ফেলে যাওয়া বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

Sharing is caring!

করোনায় আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার দুপুরে জেলা প্রশাসক জানতে পারেন যে, সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ অসহায় অবস্থায় নগরের ভাটিখানা এলাকার সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় অবস্থান করেছেন। এরপর জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে সমাজসেবা কার্যালয়ের জেলার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগরের প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত সেখানে যান। পরবর্তীতে কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অসহায় বৃদ্ধর নাম রবিন্দ্র চন্দ্র দে (৭০)। তিনি নগরের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মনোরঞ্জন চন্দ্র দে’র ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের আতঙ্কে অসুস্থ বৃদ্ধকে তার স্বজনরা ভাটিখানা সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় রেখে গেছেন।

প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে স্কুলের মেঝেতে ওই বৃদ্ধকে পরে থাকতে দেখেন। যার একটি পা ভাঙা ছিলো, আর কথা বলতেও কষ্ট হচ্ছিলো। দু’দিন যাবত অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধ পরে থাকায় স্থানীয় লোকজন বৃদ্ধের জন্য বিছানাপত্র খাবার ব্যবস্থা আগে থেকেই করেছিল।

বৃদ্ধকে তাৎক্ষণিকভাবে জেনারেল হাসপাতালে সমাজসেবা অফিসার জাহান কবিরকে সহযোগিতায় ভর্তি করা হয়। পাশাপাশি হাসপাতাল সমাজসেবা কার্যালয় হতে বৃদ্ধের ওষুধপত্রের ব্যবস্থা করা হয়।  তবে উদ্ধার হওয়া বৃদ্ধর কোনো আত্মীয়-স্বজনের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান সাজ্জাদ পারভেজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD