বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশাল ৮ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা!

বরিশাল ৮ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা!

Sharing is caring!

রমজানে নিত্য পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে পৃথক অভিযানে ৮ টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয় এসব অভিযান পরিচালনা করেন। এরমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ও মো. আতাউর রাব্বীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় বরিশাল নগরের সাগরদী ও বাংলাবাজার এবং বান্দ রোড এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের সাগরদী বাজারের একটি দোকান থেকে ২ হাজার এবং অতিরিক্ত মূল্যে নিত্য পন্য বিক্রির দায়ে বাংলাবাজারের এক দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের বান্দ রোডের দুটি মুদী দোকান থেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত।

এছাড়া ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগীতায় বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র।

এসময় মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করায় অপরাধে ৪ টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD